হায়দরাবাদের
রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ বিশ্বকাপ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে
নেমেছে পাকিস্তান। এটি দুই দলেরই প্রথম ম্যাচ।
বিশ্বকাপের
আন্ডারডগ নেদারল্যান্ডস। অন্যদিকে, পাকিস্তান এই ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা দল।
ওয়ানডেতে এখন পর্যন্ত ছয়বারের মুখোমুখিতে সবগুলোতেই পাকিস্তানের কাছে হেরেছে ডাচরা।
গত
আসরে গ্রুপ পর্ব উতরাতে পারেনি পাকিস্তান। নিট রানরেটে তারা অল্পের জন্য নিউজিল্যান্ডের
পেছনে পড়ে যায়। এবার তাই ভালো করতে মরিয়া তারা। অন্যদিকে, ২০১১ সালের পর এই প্রথম বিশ্বকাপ
খেলতে নামছে নেদারল্যান্ডস। তারাও শুরুটা স্মরণীয় করে রাখতে চায়।
এদিকে,
নেদারল্যান্ডসের বিশ্বকাপে উত্তীর্ণ হওয়াটা রীতিমতো চমক জাগানো ঘটনা। গত জুলাই মাসে
জিম্বাবুয়ের মাটিতে বাছাইপর্বে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে সুপার ওভাবে
হারিয়ে দেয় তারা। তাতে বিদায় ঘটে ক্যারিবিয়ানদের। এছাড়া ডাচরা হারায় স্কটল্যান্ডকে।
পাকিস্তান
একাদশ:
ইমাম-উল-হক,
ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ
নওয়াজ, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
নেদারল্যান্ডস
একাদশ:
বিক্রমজিৎ
সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিডি, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস,
সাকিব জুলফিকার, লোগান ফন বিক, ফন ডার মারউই, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।










