দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের দুটি ম্যাচে দুর্দান্ত জয় অর্জন করেছে দুই পরাশক্তি ব্রাজিল- আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিক ও পেরুর বিপক্ষে নেইমারের নৈপুণ্যতায় জয় পায় দল দুটি।
বলিভিয়ার বিপক্ষে হ্যাট্রিক করেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তার ৩ গোলের বিপক্ষে কোনো গোল করতে পারেননি বলিভিয়ান ফুটবলাররা। অপরদিকে পেরুর বিপক্ষে নেইমরা একটি গোল করেন। সতীর্থ এভারটন রিভেইরোকে দিয়েও একটি গোল করান।
এদিন, বাছাই পর্বে ম্যাচটির প্রথমার্ধে এক গোল করে ব্রাজিলের সর্বকালের সেরা খেলোয়ারা পেলের রেকর্ড স্পর্শ করেন মেসি। দ্বিতীয়ার্ধের শুরু ও শেষে বাকি দুটি গোল করে পেলেকে ছাড়িয়ে ইতিহাস নতুন করে লেখান তিনি। মাঠে নামার আগে ৭৭ গোল নিয়ে লাতিন আমেরিকান ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ স্কোরার ছিলেন পেলে।
আজ শুক্রবার ভোরে বাংলাদেশ সময় আর্জেন্টিনার স্তাদিও মনুমেন্তালে স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। পাঁচটি জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে আলবিসেলেস্তেরা।
পরের ম্যাচে সাও লোরেনিয়ার অ্যারেনা পার্নামবুকো স্টেডিয়ামে ২-০ গোলের ব্যবধানে পেরুকে হারায় ব্রাজিল। ম্যাচে গোল করেন নেইমার। ব্রাজিলের হয়ে এটি তার ৬৯তম গোল। পরে গোলটি করেন এভারটন রিভেইরো। আগের ম্যাচে চিলির বিপক্ষেও একটি গোল করেছিলেন তিনি।
এ জয়ে আঞ্চলিক বাছাইয়ের আট ম্যাচের সবকয়টিতে জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে সেলেকাওরা।
এর আগে বাছাই পর্বের আর্জেন্টিনার বিপক্ষে একটি ম্যাচ খেলার কথা ছিল নেইমারদের। কিন্তু কোয়ারেন্টিন বিড়ম্বনার কারণে মাঠেই ম্যাচটি পণ্ড হয়। আর্জেন্টিনা পায় ৩ পয়েন্ট।










