১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পাঁচ টি-২০ ক্রিকেট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।

দলে ফিরেছেন মুশফিকুর রহম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। অস্ট্রেলিয়া সিরিজে টিমে থাকা মিঠুন বাদ পরেছেন এ সিরিজ থেকে। 

ইনজুরির কারণে এই সিরিজেও থাকছেন না তামিম ইকবাল । পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ১ সেপ্টেম্বর। ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বরে পরের চারটি ম্যাচ । সবগুলি ম্যাচই শুরু হবে বিকেল ৪টায় ।

বাংলাদেশ দল:  মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, নুরুল হাসান, শামীম হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব এবং নাসুম আহমেদ।