বিশ্বকাপ জয়ী লিওনেল মেসির জাদুতে ইন্টার মিয়ামির ঘরে এসেছে লিগস কাপের শিরোপা। ন্যাশভিল এসসির বিপক্ষে জয় পায় দলটি।
লিগস কাপের শুরু থেকেই মাঠে উন্মাদনা
ছড়িয়ে যাচ্ছিলেন মেসি। ফাইনাল ম্যাচেও তার গোলে মাঠে কর্তৃত্ব পায় ইন্টার মিয়ামি। সব
মিলিয়ে সাত ম্যাচে করেছেন ১০ গোল।
বাংলাদেশ
সময় আজ রোববার (২০ আগস্ট) সকালে ন্যাশভিলের মাঠ জিওডিস পার্কে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ন্যাশভিলের বিপক্ষে ম্যাচের ২৪তম মিনিটে
সতীর্থ রবার্ট টেলরের পাসে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট দেন মেসি। গোলরক্ষক পানিকো
ব্যর্থ হলে এক গোলে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। তবে ম্যাচের ৫৭তম মিনিটে সমতা ফেরায় ন্যাশভিলের
ফাফা পিকল্ট।
এরপর কোনো দল গোল না পাওয়ায় নির্ধারিত
সময়ে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। অতিরিক্ত সময় না থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও
প্রথম গোলটি করে জয়ের পথ দেখান মেসি। শেষ পর্যন্ত ১০-৯ ব্যবধানে জিতে নিজেদের প্রথম
শিরোপার উল্লাসে মাতে মায়ামি সমর্থকরা।
গত মাসে ইন্টার মিয়ামিতে যোগ দেন সাতবারের ব্যালেন ডি’অর বিজয়ী ফুটবল জাদুকর মেসি। আর মার্কিন ফুটবলে সৃষ্টি করেছেন নতুন উন্মাদনা।
মেসির আগমনের আগ পর্যন্ত মেজর লিগ সকারে সবচেয়ে দুর্বল রেকর্ড ছিল ইন্টার মিয়ামির। সেই দলটি মেসির আগমনের পর লিগস কাপে টানা সাত ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হলো। লিগস কাপে অংশ নেয় যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ও মেক্সিকান লিগের দলগুলো। এবার মেজর লিগেও আলো ছড়ানোর অপেক্ষায় মেসির ইন্টার মিয়ামি।
সাতবারের ব্যালন ডি’অরজয়ী মেসির ক্যারিয়ারে এটা ৪৪তম শিরোপা। এত বেশি শিরোপা জয়ের রেকর্ড নেই আর কোনো খেলোয়াড়ের।
টুর্নামেন্টের
সর্বোচ্চ স্কোরার মেসি। সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে ৩৬ বছর বয়সী সুপারস্টারের
হাতে। ইন্টারের জয়ের সবচেয়ে বড় নায়ক যে মেসি, সেটি সতীর্থরাও বুঝিয়ে দিলেন। জয়
শেষে জয়ের নায়ক মেসিকে শূন্যে তুলে আনন্দ করেছেন মিয়ামির খেলোয়াড়রা।










