অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি
টুর্নামেন্ট বিগ ব্যাশে দল পেলেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার রিশাদ হোসেন। তাকে
দলভুক্ত করেছে হোবার্ট হারিকেনস। আজ রোববার (১ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার সিডনিতে বিগ
ব্যাশের ড্রাফটের চতুর্থ রাউন্ড থেকে রিশাদকে দলে নিয়েছে হারিকেনস।
বাংলাদেশ ক্রিকেটের জন্য
এটা গৌরবেরই। কেননা অস্ট্রেলিয়ার এই ঘরোয়া টি-টোয়েন্টি লিগে এর আগে বাংলাদেশের ক্রিকেটারদের
মধ্যে শুধু সাকিব আল হাসানই খেলার সুযোগ পেয়েছেন।
২২ বছর বয়সী রিশাদ এখন
পর্যন্ত জাতীয় দলের হয়ে ২৪টি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছেন।
গত বছর সিলেটে শ্রীলংকার
বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ৩০ বলে ৭ ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলে আলোচনায় আসেন রিশাদ।
ওই ইনিংসের পর জাতীয় দলে তার জায়গা পাকা হয়। এ বছর জুন-জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ ও
যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন তিনি।
আগামী ১৫ ডিসেম্বর থেকে
২৭ জানুয়ারি পর্যন্ত চলবে বিগ ব্যাশের চতুর্দশ আসর।










