রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হয়েছে ক্যাস্ট্রল-কিয়া লেডি ক্যাপ্টেইনস কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫। গতকাল সকালে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী টুর্নামেন্টে অংশ নেবেন মোট ৬৭৫ জন গলফার, গতকাল উদ্বোধনী দিনে মাঠে নেমেছেন ১৮০ জন।

ব্রিটিশ লুব্রিক্যান্ট ব্র্যান্ড ক্যাস্ট্রল এবং দক্ষিণ কোরীয় বহুজাতিক অটোমোবাইল প্রস্তুতকারক কোম্পানি কিয়ার যৌথ পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট আয়োজন হচ্ছে। টুর্নামেন্টের আয়োজক হিসেবে আছে গলফহাউজ। সহযোগিতায় রয়েছে কুর্মিটোলা গলফ ক্লাব। প্লেয়ার পার্টনার হিসেবে আছে সুমিজ হটকেক ও ডেলিফ্রান্স। ড্রাইভকেয়ার পার্টনার হিসেবে রয়েছে রাইডঅন। এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে বণিক বার্তা।