পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টর শেষ দিন আজ। এই টেস্টে জিততে ম্যাচের ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।

বাংলাদেশের ছুঁড়ে দেয়া ৪৩৭ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩১৬ রান করেছে পাকিস্তান। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ ও পাকিস্তান ২৩২ রান করেছিল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৯০ রান।

মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্ট ১০৪ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।