কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে গতকাল চরম নাটকীয় ম্যাচে সুপার ওভারে ভারত ‘এ’ কে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। আকবর আলী-রিপন মন্ডলরা ফাইনালে পাচ্ছেন পাকিস্তান ‘এ’ দলকে। গতকাল দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলংকা ‘এ’ দলকে ৫ রানে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’ দল। আগামীকাল ফাইনাল।
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলতে পারে পাকিস্তান। রান তাড়া করতে নেমে ১৪৮ রানে গুটিয়ে যায় শ্রীলংকা।
এর আগে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে নাম লেখায় বাংলাদেশ। আকবর আলীর দল আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৯৪ রান তোলে। জবাবে ভারতও ৬ উইকেটে ঠিক ১৯৪ রান তুললে ম্যাচ ‘টাই’ হয়ে যায়। তখন সুপার ওভারের প্রথম দুই বলে রিপন মন্ডল পাকিস্তানের দুই ব্যাটারকে আউট করেন। ফলে ভারতের স্কোর হয় ২ উইকেটে শূন্য রান। বাংলাদেশ প্রথম বলে উইকেট হারালেও পরে একটি ‘ওয়াইড’ পেয়ে জয় নিশ্চিত করে।










