মুলতান টেস্টে পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে ২ উইকেটে দুশ পেরিয়ে গেছে ইংল্যান্ড। জো রুট ও বেন ডাকেটের দৃঢ়তায় ব্যবধান কমাচ্ছে অতিথি দলটি। এ প্রতিবেদন লেখার সময় দলটির সংগ্রহ ছিল ৪২ ওভারে ২ উইকেটে ২২১ রান। রুট ৭১ ও ডাকেট ৭১ রানে ব্যাট করেছিলেন। তখনো তারা পিছিয়ে ছিল ৩৩৫ রানে।
এর আগে প্রথম ও দ্বিতীয় দিন শান মাসুদ (১৫১), আগা সালমান (১০৪*) ও আব্দুল্লাহ শফিকের (১০২) ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৫৫৬ রানের সৌধ গড়ে পাকিস্তান। জবাব দিতে নেমে দলীয় ৪ রানেই ওলি পোপকে হারায় ইংল্যান্ড। আমের জামালের ক্যাচ বানিয়ে তাকে ফেরান নাসিম শাহ। এরপর জ্যাক ক্রলে ও রুটের ১০৯ রানের জুটি ভাঙেন শাহিন শাহ আফ্রিদি। রুট এরপর জুটি বাধেন ডাকেটের সঙ্গে। এই জুটিও শতরান যোগ করেছে বোর্ডে।










