দিন কয়েক ধরেই গুঞ্জন চলছিল জুভেন্টাস ছেড়ে পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরে আসতে পারেন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু এ গুঞ্জনে জল ঢাললেন খোদ জুভেন্টাস কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রি।


তিনি জানিয়েছেন, জুভেন্টাসেই থাকবেন বলে রোনালদো তাকে কথা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক গুজবের জবাবে রোনালদো লিখেছেন, এটা একজন মানুষ ও একজন খেলোয়াড় হিসেবে তার জন্য অসম্মানের। এবার একই সুরে কথা


বললেন অ্যালেগ্রি। তিনি  বলেছেন, রোনালদো কখনই চলে যাওয়ার কথা বলেনি। সে আমাকে বলেছে, জুভেন্টাসেই থাকছে। কাজেই এ নিয়ে আমরা অবস্থান পরিষ্কার করতে পারি।


গ্রীষ্মকালীন দলবদলে এবার আলোচনায় ছিলেন রোনালদো। রিয়াল মাদ্রিদ ছাড়াও পিএসজি আর ম্যানচেস্টার সিটিতে তার নাম লেখানো নিয়ে গুজব ছিল। যদিও গত মঙ্গলবার রিয়াল কোচ কার্লো অ্যানচেলত্তি জানান, রোনালদোর রিয়ালে ফেরার বিষয়টি সত্য নয়। তিনি বলেন, ক্রিস্টিয়ানো হলো রিয়াল মাদ্রিদের একজন কিংবদন্তি এবং তার প্রতি আমার ভালোবাসা ও সম্মান রয়েছে। যদিও আমি কখনই তাকে দলে ভেড়ানোর কথা ভাবিনি। 

ইতালিয়ান সিরি-এ লিগ আজই শুরু হয়েছে। আগামীকাল রোববার নিজেদের প্রথম ম্যাচে উদিনেসের মাঠে খেলবে জুভেন্টাস।