আগামীকাল সোমবার শুরু হচ্ছে নতুন বছর ২০২৪। এই বছর ক্রীড়াঙ্গনে বেশ ব্যস্ততা থাকবে। প্রতিবারের মতো টেনিসের চারটি গ্র্যান্ড স্লাম তো থাকছেই, সঙ্গে ইউরোপের জনপ্রিয় ফুটবল লিগসহ চ্যাম্পিয়ন্স লিগের জমজমাট লড়াই রয়েছে। তবে এবার খেলার অঙ্গনে আলোচনায় থাকবে চার-পাঁচটি বড় আসর—প্যারিস অলিম্পিক, ইউরো চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকা, আইসিসি টি২০ বিশ্বকাপ (পুরুষ ও নারী)।

এ বছর জুলাই-আগস্টে ফ্রান্সের প্যারিসে বসছে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক আসর। এছাড়া এ বছর অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ৪৮তম আসর ও ইউরো চ্যাম্পিয়নশিপের ১৭তম আসর।

ক্রিকেটে রয়েছে দু দুটি বিশ্বকাপ। জুন মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাঠে ছেলেদের টি২০ বিশ্বকাপ ও সেপ্টেম্বর/অক্টোবরে বাংলাদেশে বসছে মেয়েদের টি২০ বিশ্বকাপ আসর।

দেখে নেয়া যাক কখন কোন আসর

জানুয়ারি ১৩-ফেব্রুয়ারি ১১: আফ্রিকান নেশন্স কাপ (আইভরি কোস্ট)

জানুয়ারি ১৪-২৮: অস্ট্রেলিয়ান ওপেন (মেলবোর্ন)

জানুয়ারি ১৯-ফেব্রুয়ারি ২: শীতকালীন অলিম্পিক (গ্যাংওয়ান, দক্ষিণ কোরিয়া)

ফেব্রুয়ারি ২-১৮: ওয়ার্ল্ড একুয়াটিক চ্যাম্পিয়নশিপ (কাতার)

মে ২০-জুন ৯: ফ্রেঞ্চ ওপেন (প্যারিস, ফ্রান্স)

মার্চ ২৯-২৬ মে: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (ভারত)

মে ২৫: এফএ কাপ ফাইনাল (ওয়েম্বলি, লন্ডন)

জুন ১: চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল (ওয়েম্বলি, লন্ডন)

জুন ৪-৩০: টি২০ বিশ্বকাপ (যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ)

জুন ১৪-জুলাই ১৩: কোপা আমেরিকা (যুক্তরাষ্ট্র)

জুন ১৪-১৪ জুলাই: ইউরো ২০২৪ (জার্মানি)

জুলাই ১-১৪: উইম্বলডন (লন্ডন)

জুলাই ২৬-আগস্ট ১১: গ্রীষ্মকালীন অলিম্পিক (প্যারিস, ফ্রান্স)

আগস্ট/সেপ্টেম্বর: ইউএস ওপেন (নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র)

সেপ্টেম্বর/অক্টোবর: নারী টি২০ বিশ্বকাপ (বাংলাদেশ)

ডিসেম্বর: ফিনা ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপ (বুদাপেস্ট, হাঙ্গেরি)।