বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব আজ শুরু হয়েছে। প্রথমেই মুখোমুখি খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। সিঙ্গাপুরে চোখের চিকিৎসা করিয়ে বৃহস্পতিবার রাতে সিলেটে দলের সঙ্গে যোগ দেয়া সাকিব আল হাসান আজ দুপুরেই রংপুরের হয়ে ম্যাচ খেলতে নেমেছেন।

 

এ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনা দ্বিতীয় ওভারের প্রথম বলেই হারিয়েছে অধিনায়ক এনামুল হক বিজয়কে। শেখ মেহেদী হাসানের বলে সীমানার কাছে রনি তালুকদারকে ক্যাচ দেন তিনি।

 

প্রথম ওভারে মাত্র ২ রান দেন আফগান পেসার আজমতুল্লাহ ওমরজাই। পরের ওভারে আক্রমণে এসেই সাফল্য পান মেহেদী হাসান। দুই ওভারশেষে দলটির সংগ্রহ ৮/১।

 

ঢাকায় প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে খুলনা টাইগার্স। তারা দুই ম্যাচ খেলে দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে। তিন ম্যাচে দুই জয় পাওয়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আছে দুইয়ে। এরপর রংপুর, দুর্দান্ত ঢাকা, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল ও সিলেট। একমাত্র সিলেটই এখনো জয়শূন্য। তারা কি পারবে সিলেটে জয়ে ফিরতে?

 

আজ সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।