প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে উত্তীর্ণ হয়ে ইতিহাস গড়ল ইউরোপের দেশ ইতালি। শুক্রবার দ্য হেগ শহরে অনুষ্ঠিত ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরেও পরবর্তী বিশ্বকাপে খেলার টিকিট পায় তারা। ইতালির করা ১৩৪ রান সফলভাবে তাড়া করে বিশ্বকাপের টিকিট পেয়েছে ডাচরাও। পয়েন্ট টেবিলে তারা পেছনে ফেলেছে জার্সি, স্কটল্যান্ড ও গার্নসিকে। ২০২৬ সালে ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠেয় আসরে অংশ নেবে মোট ২০টি দল। এরই মধ্যে ১৫টি দলের খেলা চূড়ান্ত হয়েছে। ক্রিকইনফো
টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠে ইতালির ইতিহাস
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে উত্তীর্ণ হয়ে ইতিহাস গড়ল ইউরোপের দেশ ইতালি।










