জার্মান বুন্দেসলিগায় এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন রবার্ট লেভানদোভস্কি। শুক্রবার রাতে ভল্ফসবুর্গের বিপক্ষে করেছেন এ বছরের ৪৩তম গোল। এর মধ্য দিয়ে জার্মান গ্রেট গার্ড মুলারের এক পঞ্জিকাবর্ষে করা সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিলেন ৩৩ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার।
১৯৭২ সালে ৪২ গোল করেছিলেন মুলার। সেই রেকর্ডটা এবার কেড়ে নিলেন মুলার। পরশু ম্যাচে ৮৭ মিনিটে বায়ার্নের চতুর্থ ও শেষ গোলটি করেন তিনি। বায়ার্ন জিতেছে ৪-০ গোলে। এ জয়ে ১৭ রাউন্ডে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বায়ার্ন, ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তাদের পরেই বরুশিয়া ডর্টমুন্ড।
গত মে মাসে বুন্দেসলিগার এক মৌসুমে মুলারের ৪৯ বছরের পুরনো সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙেন লেভা। ২০২০-২১ মৌসুমের একেবারে শেষ মিনিটে ৪১তম গোল করেন তিনি। বিবিসি










