নভেম্বরে শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপের সেরা বোলার মোহাম্মদ শামি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন। চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা এ পেসার ফিটনেস পরীক্ষায় উতরে গেলেই টেস্ট স্কোয়াডে জায়গা পেতেন। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম তাকে ছাড়পত্র দেয়নি। ফলে খেলা হবে না দক্ষিণ আফ্রিকায়। ২৬ ডিসেম্বর শুরু হবে প্রথম টেস্ট। তার আগে রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এনডিটিভি