জার্মান ক্লাব আরবি লিপজিগ থেকে ২২ বছর বয়সী স্লোভেনিয়ান স্ট্রাইকার বেঞ্জামিন সেসকোকে সই করাল ম্যানচেস্টার ইউনাইটেড। তার দলবদলে ম্যানইউর খরচ পড়বে ৭ কোটি ৩৭ লাখ পাউন্ড। এর মধ্যে ৬ কোটি ৬৩ লাখ পাউন্ড গ্যারান্টেড, বাকিটা বিভিন্ন শর্ত পূরণ হলে পাবে লিপজিগ। তাকে চেয়েছিল নিউক্যাসলও, যদিও এ রেসে তারা ম্যানইউর সঙ্গে পেরে ওঠেনি। খেলোয়াড়টি ম্যানইউকেই বেছে নিয়েছেন। চলতি দলবদলে ম্যাথিউস কুনহা ও ব্রায়ান এমবিউমোর পর ম্যানইউর তৃতীয় ব্যয়বহুল খেলোয়াড় সেসকো। বিবিসি
ম্যানচেস্টার ইউনাইটেডে বেঞ্জামিন সেসকো
জার্মান ক্লাব আরবি লিপজিগ থেকে ২২ বছর বয়সী স্লোভেনিয়ান স্ট্রাইকার বেঞ্জামিন সেসকোকে সই করাল ম্যানচেস্টার ইউনাইটেড।










