ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের জল্পনার মাঝেই দ্বিতীয় বিয়ে খবর জানালেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। এবার পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। শোয়েবের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টের সূত্র ধরে তাদের বিয়ের খবর প্রচার করেছে পাকিস্তান ও ভারতের অনেক সংবাদমাধ্যম।
স্থানীয় সময় শনিবার (২০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে শোয়েব ও সানা। স্ট্যাটাসে নতুন স্ত্রীর সঙ্গে দুটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ।’
২০১২ সাল থেকে অভিনয় জগতে বিচরণ অভিনেত্রী সানা জাভেদের। এটি দ্বিতীয় তার বিয়ে। ২০২০ সালে উমের জাসওয়ালকে বিয়ে করেছিলেন, কিন্তু বেশিদিন সেই বিয়ে টেকেনি। তাদের বিচ্ছেদ হয়ে যায়। পরে দুজনেই নিজ নিজ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একে অপরের ছবি ডিলিট করে দেন। পরে খবর আসে দুজনেরই ডিভোর্স হয়ে গিয়েছে।
অন্যদিকে, সানা জাভেদের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হওয়া শোয়েব এর আগে বিয়ে করেছেন আরও ২টি। আয়েশা সিদ্দিকীর পর ২০১২ সালে তিনি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন। আয়েশার সঙ্গে ডিভোর্স হলেও সানিয়ার সঙ্গে শোয়েবের ছাড়াছাড়ি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোয়েব মালিক আর সানিয়া মির্জার সম্পর্ক ভেঙে যাচ্ছে, এমন গুঞ্জন চলেছে অনেক দিন ধরে। এ বিষয়ে শোয়েব কিংবা সানিয়া কেউই মুখে খোলেননি।
৪১ বছর বয়সী শোয়েব মালিক
বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। তিনি বিপিএলে ফরচুন বরিশালের হয়ে আজ রংপুর রাইডার্সের
বিপক্ষে ম্যাচও খেলছেন।










