মুশফিকুর রহিমের ১১তম টেস্ট সেঞ্চুরি ও মেহেদী হাসান মিরাজের অনবদ্য ব্যাটিংয়ে ভর করে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে পাঁচশোর্ধ্ব সংগ্রহ গড়ল বাংলাদেশ। এ প্রতিবেদন লেখার সময় আজ শনিবার চতুর্থ দিন তৃতীয় সেশনে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৫১ ওভারে ৬ উইকেটে ৫১৩ রান। মুশফিক ১৮০ ও মিরাজ ৬১ রানে অপরাজিত ছিলেন। লিড ছিল ৬৫ রানের। এর আগে পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে।

 

মুশফিক ও মিরাজের জুটির রান ছাড়িয়ে গেছে ১৮১। এ নিয়ে দ্বিতীয়বার টেস্টে পাকিস্তানের বিপক্ষে পাঁচশোর্ধ্ব সংগ্রহ পেল বাংলাদেশ। ২০১৩ সালে খুলনায় ৬ উইকেটে ৫৫৫ রান তুলেছিল স্বাগতিকরা। তারপর এই প্রথম পাঁচশ, এমনকি চারশও।