প্রতিপক্ষ ওমানকে কেউ কেউ ‘ছোট’ দল বলতেই পারেন। কিন্তু বিশ্বকাপ
বাছাইপর্ব খেলতে আসা দলটি এরই মধ্যে আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে
যোগ্যতার প্রমাণ দিয়েছে। এই দলটিকে কিনা আজ শুক্রবার ১০ উইকেটে হারিয়েছে শ্রীলংকা,
তা-ও ৩৫ ওভার হাতে রেখে!
বুলাওয়েতে আগে ব্যাটিং করতে নামা ওমানকে ৯৮ রানে অলআউট করে
দেন শ্রীলংকার বোলাররা। আয়ান খান ৪১ ও জতিন্দর সিং ২১ রান করেন। স্পিনার ওয়ানিন্দু
হাসারাঙ্গা ডি সিলভা একাই নেন ৫ উইকটে। লাহিরু কুমারার শিকার ৩ উইকেট। এরপর লংকান
ওপেনার দিমুথ করুনারত্নে (৫১ বলে ৬১*) ও পাথুম নিশাঙ্কা (৩৯ বলে ৩৭*) ঠিক ১৫ ওভারে
ওভারে কোনো উইকেট না হারিয়ে দলকে জয় এনে দেন।
জয় শেষে শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা বলেন, ‘আমরা
কিন্তু কোনো কিছুই হালকাভবে নেইনি। প্রতিপক্ষ যেই হোক না কেন, আমরা সেরাটাই খেলতে
চেয়েছি। আরো বাকি ছয়টি ম্যাচেই আমরা শতভাগ দেয়ার চেষ্টা করব।’
এত বড় ব্যবধানে হেরেও আক্ষেপ নেই ওমান অধিনায়ক জিসান মাকসুদের।
তিনি বলেন, ‘শ্রীলংকার বিপক্ষে খেলা আমাদের জন্য গৌরবের। তাদের কাছ থেকে অনেক
কিছু শিখেছি আমরা। তাদের বোলাররা যেভাবে বল করল ও ব্যাটাররা ব্যাট করেছে তা থেকে
আমরা শিখেছি। আমাদের জন্য ইতিবাচক হলো দুটি জয়। আমরা আশা হারাব না। মাথা উঁচু রেখে
সামনে ভালো খেলার চেষ্টা করব।’
বুলাওয়েতে আজ ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে আরব আমিরাতকে ১১১
রানের বড় ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ড। আগে ব্যাটিং করে আমিরাতিদের ২৮৩ রানের
টার্গেট ছুড়ে দেয় স্কটিশরা। রিচি বেরিংটন ১৩৬ বলে ১২৭ রানের দুর্দান্ত ইনিংস
খেলেন। রান তাড়া করতে নেমে ১৭১ রানে গুটিয়ে যায় আরব আমিরাত। সাফিয়ান শরীফ ২২ রানে
৪টি উইকেট নেন।
এটা তাদের তৃতীয় হার ও স্কটল্যান্ডের দ্বিতীয় জয়। শ্রীলংকা
ও স্কটল্যান্ড উভয়। সমান দুটি করে ম্যাচ জিতেছে। নিট রানরেটে এগিয়ে থেকে টেবিলের
এক নম্বরে অবস্থান করছে শ্রীলংকা।










