ম্যানচেস্টার ইউনাইটেড ও আয়াক্সের সাবেক ডাচ গোলকিপার এডউইন ফন ডার সারের মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে শুক্রবার তাকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হয়। তার অবস্থা ‘‌স্থিতিশীল’ তবে এখনো ‘উদ্বেগজনক’ বলে গতকাল জানিয়েছে ফন ডার সারের পরিবার। তার স্ত্রীর পক্ষ থেকে আয়াক্স এক বিবৃতিতে জানায়, ‘‌তাকে আরো কিছুটা সময় আইসিইউতে রাখা হবে।’ ক্রোয়েশিয়ায় ছুটি কাটাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ফন ডার সার। সেখানেই এক হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বিবিসি