দিল্লির
অরুণ জেটলি স্টেডিয়ামে আজ রোববার বিশ্বকাপ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে
বোলিং বেছে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
বাংলাদেশের
কাছে ধর্মশালায় হারের পর দিল্লিতে গত বুধবার স্বাগতিক ভারতের কাছে ৮ উইকেটে বিধ্বস্ত
হয় আফগানিস্তান। রশিদ খান, মোহাম্মদ নবিরা একই মাঠে আরেকবার অগ্নিপরীক্ষায়। আজ
তাদের সামনে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আফগানরা প্রথম ও ইংল্যান্ড দ্বিতীয় জয়ের
খোঁজে নামছে।
এই
ম্যাচে ইংল্যান্ড দলে কোনো পরিবর্তন নেই। আর আফগান দলে নাজিবউল্লাহ জাদরানের জায়গায়
এসেছেন ইকরাম আলিখিল।
বিশ্বকাপে
দুইবারের দেখায় প্রতিবারই ইংলিশদের কাছে খড়কুটোর মতো উড়ে যায় আফগানরা। ২০১৫ সালে
প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলা আফগানিস্তানকে ডিএলএস মেথডে ৯ উইকেটে হারায়
ইংলিশরা। ২০১৯ সালে বিশ্বকাপ জয়ের পথে আফগানদের ১৫০ রানের বিশাল ব্যবধানে হারায়
ইংলিশরা।
টি২০তে
তিনবারের দেখায় কখনো জেতা হয়নি আফগানদের। সব মিলে, আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচবারের
দেখায় ইংল্যান্ড ৫-০তে লিড ধরে রেখেছে।
অবশ্য
বিশ্বকাপের মঞ্চ মানেই আফগানিস্তানের জন্য বিষাদময় ইতিহাস। ওয়ানডের বিশ্বমঞ্চে ১৭
ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে তারা, হার ১৬টিতে। গত বিশ্বকাপে প্রথম দল হিসেবে
টানা ৯টি ম্যাচ হেরে যায় আফগানিস্তান।
ইংল্যান্ড:
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও
উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও
রিস টপলি।
আফগানিস্তান: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত
শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল
(উইকেটকিপার), রশিদ খান, মুজিব উর রহমান, নভিন-উল-হক ও ফজলহক ফারুকি।










