কৃতী অলরাউন্ডার আন্দ্রে রাসেল দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজের টি২০ দলে ফিরলেন। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের হোম সিরিজের জন্য রাসেলকে দলে রাখা হয়েছে। সর্বশেষ ২০২১ সালের টি২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন তিনি।

 

গত এক মাস সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন ৩৫ বছর বয়সী রাসেল। সেখানে আবুধাবি টি-টেন লিগে তার দল ডেকান গ্ল্যাডিয়েটর্স ফাইনালে হেরেছে নিউইয়র্ক স্ট্রাইকার্সের কাছে। এবার তিনি বার্বাডোজে যোগ দেবেন ওয়েস্ট ইন্ডিজ সতীর্থদের সঙ্গে। সেখানেই মঙ্গলবার প্রথম টি২০ ম্যাচ।

 

ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক ২১ বছর বয়সী ম্যাথিউ ফোর্ডও আছেন টি২০ দলে। ২০২০ সালের পর ওয়েস্ট ইন্ডিজের টি২০ দলে ফিরেছেন শেরফান রাদারফোর্ড।  

 

নিকোলাস পুরান ও সাবেক অধিনায়ক জেসন হোল্ডার ওয়ানডে সিরিজে ছিলেন না। এই দুজনই টি২০ দলে ফিরেছেন।  

 

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী বছর জুন মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে টি২০ বিশ্বকাপ আয়োজন করবে ক্যারিবিয়ানরা।

 

ওয়েস্ট ইন্ডিজ টি২০ স্কোয়াড

রভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ (সহঅধিনায়ক), রোস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, শিমরন হেটমায়ের, জেসন হোল্ডার, আকিয়াল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।