ওয়েস্ট হ্যাম থেকে ইংলিশ মিডফিল্ডার ডিকলান রাইসকে দলভুক্ত করতে যাচ্ছে লন্ডন জায়ান্ট আর্সেনাল। তার জন্য গানারদের খরচ হবে ১০ কোটি পাউন্ড। পারফরম্যান্স বোনাস হিসেবে পরে দিতে হবে আরো ৫০ লাখ পাউন্ড। এখনো আনুষ্ঠানিক চুক্তি সই হয়নি, তবে সবকিছু চূড়ান্ত হওয়ার পথে। এবারের ইউরোপা কনফারেন্স লিগে আলো ছড়ানো রাইস বলেছেন, ওয়েস্ট হ্যাম ছাড়ার সিদ্ধান্তটি নেয়া ছিল অত্যন্ত ‘‌কঠিন’। প্রতিযোগিতার সর্বোচ্চ পর্যায়ে খেলতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান রাইস। বিবিসি