হোবার্টে ওয়ার্মআপ টুর্নামেন্ট খেলে গতকাল মেলবোর্নে পৌঁছেছেন এমা রাদুকানু, আজ রাতে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে কোর্টে নামার কথা তার। এমন সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এ ব্রিটিশ খেলোয়াড় বলেন, ‘এটা খুবই কঠিন। যেকোনো টুর্নামেন্টের আগে অনুশীলন করতে কিংবা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে আপনি আরো বেশি সময় আশা করতেই পারেন। কিন্তু আমি যে সময় পাচ্ছি তাতে ঘাড় ঘোরানোর সময়ও নেই।’ বিবিসি