শুক্রবার বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে উড়তে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে আজ শনিবার মাটিতে নামাল খুলনা টাইগার্স। নিজেদের প্রথম ম্যাচে তারা ৪ উইকেটে হারিয়েছে চট্টগ্রামকে।

 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ১৯.৫ ওভারে ১২১ রানে গুটিয়ে যায় শুভাগত হোমের চট্টগ্রাম। শহিদুল ইসলাম ৩১ বলে ৪০ ও নজিবুল্লাহ জাদরান ২২ বলে ২৪ রান করেন। নাহিদুল ইসলাম ১২ রানে চারটি, ফাহিম আশরাফ ২০ রানে তিনটি ও ওশান টমাস ৩৮ রানে দুটি উইকেট নেন।

 

পরে ১০ বল ও ৪ উইকেট হাতে রেখে ছোট এই লক্ষ্যটা ছুঁয়ে ফেলেন খুলনা টাইগার্স। মাহমুদুল হাসান জয় ৪৪ বলে ৩৯ ও আফিফ হোসেন ২৮ বলে ২৬ রান করেন। শহিদুল ইসলাম ও আল আমিন হোসেন দুটি করে উইকেট নেন।

 

বিপিএলে রোববার বিরতি। সোমবার দুপুর দুর্দান্ত ঢাকা খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে, সন্ধ্যায় মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স।