জার্মানি জাতীয় ফুটবল দলকে বিদায় বলে দিলেন মিডফিল্ডার টনি ক্রুস। আজ এক ঘোষণায় ৩১ বছর বয়সী তারকা জানিয়ে দেন, জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি তিনি খেলে ফেলেছেন। 

ইউরোয় গত মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে ইংল্যান্ডের কাছে ২-০ গোলে হেরেছে জার্মানি। ওই ম্যাচটিই ক্রুসের সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছেন। 

২০১০ সালে জার্মানির জার্সিতে অভিষেক হয় ক্রুসের। সেই থেকে তিনি জাতীয় দলের জার্সিতে খেলেছেন ১০৬ ম্যাচ। ২০১৪ সালে ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত বিশ^কাপজয়ী দলের গবির্ত সদস্য তিনি। এছাড়া ২০১০ সালের বিশ^কাপে তৃতীয় হওয়া জার্মানি দলেও ছিলেন। ২০১২ সালে ইউরোর সেমিফাইনাল খেলেছেন তিনি। 

অবসরের ঘোষণায় রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার বলেন, আমি জার্মানির হয়ে ১০৬ ম্যাচ খেলেছি। সংখ্যাটি আর বাড়ছে না। এই টুর্নামেন্ট শেষেই আমি সিদ্ধান্তটি নিয়েছি। ২০২২ সালে কাতারে অনুষ্ঠেয় বিশ^কাপে আমাকে পাওয়া যাবে না। 

ক্রুস জানিয়েছেন, এখন থেকে সময়টুকু তিনি শুধুই রিয়াল মাদ্রিদ আর পরিবারের জন্য ব্যয় করবেন।

২০০৭ সালে বায়ার্ন মিউনিখে ক্যারিয়ার শুরু করা ক্রুস দুশরও বেশি ম্যাচ খেলে ২০১৪ সালে নাম লেখান রিয়াল মাদ্রিদে।