ক্রাইস্টচার্চে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ৮ উইকেটে ২৫১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে পাকিস্তানের নারীরা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ঠিক ২৫১ রান করলে ম্যাচটি টাই হয়ে যায়। এরপর সুপার ওভারে জয় পায় পাকিস্তান।

 

সুপার ওভারে আগে ব্যাট করে পাকিস্তান ১১ রান সংগ্রহ করে। ১২ রান করার চ্যালেঞ্জের মুখে কিউই নারীরা ২ উইকেটে ৮ রান তুলতে সমর্থ হয়।

 

এর আগে অ্যামেলিয়া কের (৭৭) ও ম্যাডি গ্রিনের (৬৫) ব্যাটে ভর করে ২৫১ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। পাকিস্তানের গোলাম ফাতিমা ও নাসরা সান্ধু উভয়ই দুটি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে সাবেক অধিনায়ক মিসবাহ মারুফ (৬৮), আরিয়া রিয়াজ (৪৪) ও ফাতিমা সানার (৩৬) ব্যাটে ভর করে নিউজিল্যান্ডকে ছুঁয়ে ফেলে পাকিস্তান।

 

এরপর সুপার ওভারে দারুণ এক জয় তুলে নেয় ফাতিমা সানার দল।

 

স্মরণীয় এই জয়ের পরও সিরিজ জেতা হলো না পাকিস্তানের নারীদের। প্রথম দুই ম্যাচে টানা হেরেছে তারা। আজকের জয়ের পরও ১-২-এ সিরিজে পরাজিত তারা।

 

উল্লেখ, গত মাসে বাংলাদেশের সঙ্গে ওয়ানডে ও টি২০ সিরিজ হেরেছে পাকিস্তানের মেয়েরা। তারা ঘুরে দাঁড়িয়ে নিউজিল্যান্ডের মাঠে টি২০ সিরিজ জয় করে। এবার ওয়ানডে সিরিজ জিতে নিল স্বাগতিকরা।