সপ্তম আইসিসি টি২০ বিশ্বকাপের পর্দা উঠল। আজ ওমানের আল আমরাতে এবারের আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ওমানের মুখোমুখি হয়েছে পাপুয়া নিউগিনি (পিএনজি)।

টস জিতে আগে ফিল্ডিং নেয় ওমান। পিএনজি কোনো রান তোলার আগেই তাদের দু দুটি উইকেট তুলে নিয়ে এই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন ওমানের বোলাররা। শূন্য রাতে বিদায় ঘটে ওপেনার টনি উরা ও লেগা সিয়াকার। যদিও এরপর দৃঢ়তা দেখান অধিনায়ক আসাদ ভালা ও চার্লস আমিনি। তৃতীয় উইকেটে এ দুজন ভালোই টানেন দলকে। এ প্রতিবেদন লেখার সময় দলের সংগ্রহ ছিল ৯.১ ওভারে ২ উইকেটে ৬৪ রান।

ওমান-পিএনজি ম্যাচ দিয়ে শুরু হলো ২০২১ টি২০ বিশ্বকাপের প্রথম পর্ব। প্রথম পর্বে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট ৮টি দল। ‘এ’ গ্রুপে শ্রীলংকা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া এবং ‘বি’ গ্রুপে বাংলাদেশ, ওমান, পিএনজি ও স্কটল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল উঠবে সুপার টুয়েলভ পর্বে। র্যাংকিংয়ের শীর্ষ আট দল আগেই সুপার টুয়েলভ পর্বের টিকিট পেয়েছে।

আজ রাত ৮টায় স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল।