বাংলাদেশ প্রিমিয়ার লিগে
(বিপিএল) আজ রাতের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে
৭ উইকেটে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৬৪ বল হাতে রেখে পাওয়া এই জয়ে চট্টগ্রামের
সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। খুলনা ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে
টেবিলের শীর্ষে। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে চট্টগ্রাম ও কুমিল্লা ৫ ম্যাচে ৬ পয়েন্ট
নিয়ে তিনে। তার মানে, চট্টগ্রামকে হটিয়ে দুইয়ে ওঠার দারুণ সুযোগ আছে কুমিল্লার।
আজ আগে ব্যাট করতে নেমে
তানভীর ইসলামের ঘূর্ণির মুখে ১৬.৩ ওভারে মাত্র ৭২ রান গুটিয়ে যায় চট্টগ্রাম। তানভীর
১৩ রানে ৪টি, আল ইসলাম ১৪ রানে ২টি উইকেট নেন। মুস্তাফিজুর রহমান অনবদ্য বোলিংয়ে ২
ওভারে ৬ রান দিয়ে নেন ১ উইকেট।
জবাব দিতে নেমে ৯.২ ওভারে
৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা। ম্যাচসেরা হন তানভীর।










