সংযুক্ত আরব আমিরাতের মাঠে আগামী ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি২০) মুম্বাই ইন্ডিয়ান্স এমিরেটস দলকে নেতৃত্ব দেবেন ক্যারিবীয় তারকা কাইরন পোলার্ড। তিনি ওয়েস্ট ইন্ডিজের আরেক তারকা নিকোলাস পুরানের স্থলাভিষিক্ত হবেন। আইএলটি২০ ছেড়ে দিয়ে ডিসেম্বরে শুরু হতে যাওয়া এসএটি২০ লিগে মুম্বাই ইন্ডিয়ান্স কেপটাউনের হয়ে খেলবেন পুরান। তাই নেতৃত্বে নিয়ে আসা হলো পোলার্ডকে। এ বছর ২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত আইএলটি২০ আসর বসবে। এতে অংশ নেবে ৬টি দল। আসরের বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস। ক্রিকইনফো