ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলগুলো ২০২৪ সালের আসরের জন্য এরই মধ্যে স্কোয়াড অনেকটাই গুছিয়ে নিয়েছে। এবার পুরো স্কোয়াড সম্পন্ন করার দিন। মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত হবে আইপিএল নিলাম। এ প্রথম আইপিএল নিলাম হবে ভারতের বাইরে। ওইদিন মোট ৩৩৩ জন খেলোয়াড় নিলামে উঠবেন, যাদের মধ্য থেকে ৭৭ জনকে কিনবে ১০টি দল। বিদেশী কোটায় কেনা যাবে ৩০ জন খেলোয়াড়। দলগুলো সম্মিলিতভাবে ২৬২ কোটি ৯৫ লাখ রুপি (৩ কোটি ১৫ লাখ ৮০ হাজার ডলার) খরচ করতে পারবে। নিলামে ক্রিকেটারদের সর্বাধিক বেজ প্রাইস ২ কোটি রুপি। অর্থাৎ ২ কোটি রুপি থেকে ক্রিকেটারদের নিলাম শুরু হবে। ২ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন মোট ২৩ জন ক্রিকেটার।
চেন্নাই সুপার কিংস: খরচ করতে পারবে ৩১ কোটি ৪০ লাখ রুপি। জায়গা ফাঁকা: ৬টি (৩টি বিদেশী)। ধরে রাখা উল্লেখযোগ্য খেলোয়াড়: এমএস ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার, মঈন আলী, মহিশ থিকসানা, মাথিসা পাথিরানা।
মুম্বাই ইন্ডিয়ান্স: খরচ করতে পারবে ১৭ কোটি ৭৫ লাখ রুপি। জায়গা ফাঁকা: ৮টি (৪টি বিদেশী)। ধরে রাখা উল্লেখযোগ্য খেলোয়াড়: রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ইশান কিশান, তিলক ভার্মা, টিম ডেভিড, জসপ্রীত বুমরাহ।
গুজরাট টাইটান্স: খরচ করতে পারবে ৩৮ কোটি ১৫ লাখ রুপি। জায়গা ফাঁকা: ৮টি (২টি বিদেশী)। ধরে রাখা উল্লেখযোগ্য খেলোয়াড়: ডেভিড মিলার, শুভমান গিল, ম্যাথু ওয়েড, কেন উইলিয়ামসন, মোহাম্মদ শামি, নূর আহমাদ, রশিদ খান, জস লিটল ও মোহিত শর্মা।
কলকাতা নাইট রাইডার্স: খরচ করতে পারবে ৩২ কোটি ৭০ লাখ রুপি। জায়গা ফাঁকা: ১২টি (৪টি বিদেশী)। ধরে রাখা উল্লেখযোগ্য খেলোয়াড়: রিংকু সিংহ, রহমানুল্লাহ গুরবাজ, শ্রেয়াস আইয়ার, জেসন রয়, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী।
বেঙ্গালুরু: খরচ করতে পারবে ২৩ কোটি ২৫ লাখ রুপি। জায়গা ফাঁকা: ৬টি (৩টি বিদেশী)। ধরে রাখা উল্লেখযোগ্য খেলোয়াড়: ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, দিনেশ কার্তিক, গ্লেন ম্যাক্সওয়েল, মোহাম্মদ সিরাজ।
সানরাইজার্স হায়দরাবাদ: খরচ করতে পারবে ৩৪ কোটি রুপি। জায়গা ফাঁকা: ৬টি (৩টি বিদেশী)। ধরে রাখা উল্লেখযোগ্য খেলোয়াড়: এইডেন মার্করাম, গ্লেন ফিলিপস, হাইনরিখ ক্লাসেন, মার্কো ইয়ানসেন, ভুবনেশ্বর কুমার।
দিল্লি ক্যাপিটালস: খরচ করতে পারবে ২৮ কোটি ৯৫ লাখ রুপি। জায়গা ফাঁকা: ৯টি (৪টি বিদেশী)। ধরে রাখা উল্লেখযোগ্য খেলোয়াড়: ঋষভ পন্ত, ডেভিড ওয়ার্নার, পৃথ্বি শাহ, মিচেল মার্শ, এনরিখ নরকিয়া, কুলদীপ যাদব।
পাঞ্জাব কিংস: খরচ করতে পারবে ২৯ কোটি ১০ লাখ রুপি। জায়গা ফাঁকা: ৮টি (২টি বিদেশী)।
ধরে রাখা উল্লেখযোগ্য খেলোয়াড়: শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, সিকান্দার রাজা, আরশদীপ সিং।
রাজস্থান রয়্যালস: খরচ করতে পারবে ১৪ কোটি ৫০ লাখ রুপি। জায়গা ফাঁকা: ৮টি (৩টি বিদেশী)। ধরে রাখা উল্লেখযোগ্য খেলোয়াড়: সাঞ্জু স্যামসন, জস বাটলার, শিমরন হেটমায়ের, জশস্বী জয়সওয়াল, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম জাম্পা।
লখনৌ সুপার জায়ান্টস: খরচ করতে পারবে ১৩ কোটি ১৫ লাখ রুপি। জায়গা ফাঁকা: ৬টি (২টি বিদেশী)। ধরে রাখা উল্লেখযোগ্য খেলোয়াড়: লোকেশ রাহুল, কুইন্টন ডি কক, নিকোলাস পুরান, মার্কাস স্টয়নিস, কাইল মায়ার্স, রবি বিষ্ণুই।










