রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘ক্যাস্ট্রল–কিয়া লেডি ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫’। আজ বুধবার (১২ নভেম্বর) শুরু হওয়া এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৬৭৫ জন গলফার। তাদের মধ্যে প্রথম দিনই মাঠে নেমেছেন ১৮০ জন।
ক্যাস্ট্রল ও কিয়ার যৌথ পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্ট বাংলাদেশের গলফারদের অংশগ্রহণ, অগ্রগতি ও ঐতিহ্য উদযাপনের ধারাবাহিকতা বজায় রাখছে। আয়োজক হিসেবে রয়েছে গলফহাউস, সহযোগিতায় কুর্মিটোলা গলফ ক্লাব এবং সহযোগী হিসেবে যুক্ত আছে বিভিন্ন ব্র্যান্ড ও গণমাধ্যম।
এ ছাড়া প্লেয়ার পার্টনার হিসেবে রয়েছে সুমিজ হটকেক ও ডেলিফ্রান্স। ড্রাইভকেয়ার পার্টনার হিসেবে আছে রাইডঅন। আর মিডিয়া পার্টনার হিসেবে পুরো টুর্নামেন্টের সংবাদ কাভারেজ ও জনসম্পৃক্ততার দায়িত্ব পালন করছে দৈনিক বণিক বার্তা।










