হায়দরাবাদের
রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ বিশ্বকাপ ম্যাচে বিপর্যয় কাটিয়ে শেষ পর্যন্ত নেদারল্যান্ডসকে
২৮৭ রানের টার্গেট দিতে সমর্থ হয় পাকিস্তান। এই সংগ্রহকে পুঁজি করে পাকিস্তানকে ৮১
রানের জয় এনে দেন বোলাররা।
বল
হাতে ৪ উইকেট শিকার করে পাকিস্তানকে ভোগানো বাস ডি লিডি ব্যাট হাতেও উজ্জ্বল। ৬৮ বলে
৬৭ রান করে তিনি চোখ রাঙাচ্ছিলেন বাবর আজমের দলকে। যদিও শেষ পর্যন্ত বিপদ হয়নি। হারিস
রউফ (৩/৪৩), হাসান আলী (২/৩৩) ও শাহিন শাহ আফ্রিদির (১/৩৭) বোলিং তোপে ৪১ ওভারে ২০৫
রানে গুটিয়ে যায় ডাচরা। স্পিনে ডাচদের ভুগিয়েছেন মোহাম্মাদ নওয়াজ (১/৩১)।
এর
আগে টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ৩৮ রানে ফখর জামান, বাবর আজম ও ইমাম-উল-হকের
উইকেট হারায়। চরম বিপর্যয়ে পড়া দলটি শেষ পর্যন্ত মিডল ও লোয়ার অর্ডারের দৃঢ়তায় ৪৯ ওভারে
২৮৬ রান তুলতে সমর্থ হয়। পাকিস্তান ৪৯ ওভারে অলআউট হয়।
টপ
অর্ডার হারানোর পর চতুর্থ উইকেটে মোহাম্মদ রিজওয়ান (৭৫ বলে ৬৮) ও সৌদ শাকিল (৫২ বলে
৬৮) অবিশ্বাস্য দৃঢ়তায় ১১৪ বলে ১২০ রানের জুটি গড়ে পাকিস্তানের মান বাঁচান। সপ্তম উইকেটে
মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান ৭০ বলে ৬৪ রানের আরেকটি কার্যকর জুটি গড়লে দলের সংগ্রহ
আড়াইশ ছাড়িয়ে যায়। নওয়াজ ৩৯ ও শাদাব ৩২ রান করেন। ডাচদের হয়ে বাস ডি লিডি ৬২ রানে চারটি
ও কলিন অ্যাকারম্যান ৩৯ রানে দুটি উইকেট নেন।










