সেঞ্চুরিয়ন টেস্টে ইনিংস ও ৩২ রানের বিশাল জয়
তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। সিরিজে এগিয়ে থেকে কেপটাউন টেস্ট খেলতে নামা প্রোটিয়ারা
এই ম্যাচে বড় হারের শিকার হলো। স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়ে সিরিজ ড্র করার
কৃতিত্ব দেখাল রোহিত শর্মার দল।
মাত্র দুই দিনেই শেষ হয়ে যায় কেপটাউন টেস্ট। মোহাম্মদ
সিরাজের আগুণ বোলিংয়ের মুখে প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
সিরাজ মাত্র ১৫ রানে নেন ৬ উইকেট।
জবাব দিতে নেমে ভারত বড় স্কোরের সম্ভাবনা জাগিয়েও
শেষ পর্যন্ত ১৫৩ রানে অলআউট। তা-ও লজ্জাজনক এক রেকর্ড গড়ে। একটি পর্যায়ে ৪ উইকেটে
১৫৩ রান স্কোর ছিল অতিথিদের। সেখান থেকে দেখতে না দেখতেই তাদের স্কোর হয়ে যায়
১৫৩/১০! নির্দিষ্ট একটি রানে ৬ উইকেট হারানোর প্রথম নজির এটি।
এরপরও জিতেছে ভারত। প্রথম ইনিংসে পাওয়া ৯৮
রানের লিডটা তাদের সুবিধাজনক অবস্থানে নিয়ে যায়। দ্বিতীয় ইনিংসেও ভারতের গতি ঝড়ের
মুখে পড়ে প্রোটিয়ারা। ৬২/৩ স্কোর নিয়ে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিন ব্যাট করতে নামা
স্বাগতিক দল গুটিয়ে যায় ১৭৬ রানে। ওপেনার এইডেন মার্করাম ১০৩ বলে ১০৬ রানের ঝলমলে
ইনিংস খেললেও দল অলআউট হয়ে যায় ১৭৬ রানে। জশপ্রীত বুমরাহ ৬১ রানে ৬ উইকেট নিয়ে
ধসিয়ে দেন প্রোটিয়াদের। এছাড়া মুকেশ কুমার দুটি এবং সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ নেন
একটি করে উইকেট।
প্রথম ইনিংসে ৯৮ রানের লিড নেয়ায় মাত্র ৭৯
রানের জয়ের লক্ষ্য পায় ভারত। ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছৈ যায় রোহিতের দল। ৭
উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ মোহাম্মদ সিরাজ।










