জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) কোটালীপাড়া উপজেলায় চ্যাম্পিয়ন
হয়েছে কোটালীপাড়া পৌরসভা ফুটবল একাদশ।
আজ রোববার ফাইনালে টাইব্রেকারে পৌরসভা ফুটবল
একাদশ রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে ৩-২ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত
থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এরপর টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় কোটালীপাড়া
পৌরসভা ফুটবল একাদশ ৩-২ গোলের জয় তুলে নেয়।
গত সোমবার কোটালীপাড়ায়
টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন
কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা
খন্দকার।
এই টুর্নামেন্টে
প্রতিটি ইউনিয়ন থেকে এক একটি দল উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে। তাদের সবাইকে পেছনে
ফেলে চ্যাম্পিয়ন হলো কোটালীপাড়া পৌরসভা ফুটবল একাদশ। চ্যাম্পিয়ন
দলটি জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। জেলা পর্যায়ে যারা চ্যাম্পিয়ান হবে তারা জাতীয়
পর্যায়ে খেলবে।
গতকাল ফাইনাল শেষে
পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ। এ সময় পৌর মেয়র মতিয়ার
রহমান হাজরা, টুর্নামেন্টের সদস্য সচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক
হাবিবুর রহমান মুকুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।










