বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয়
টেস্টের দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে টাইগাররা। ঢাকা টেস্টের চতুর্থ দিনে আজ শনিবার
(৯ ডিসেম্বর) ব্যাট করতে নেমে প্রথম সেশনও শেষ করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা।
১৪৪ রানেই গুটিয়ে গিয়েছে ইনিংস। এতে
নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৩৭ রান।
প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ১৭২ রান।
জবাবে খেলতে নেমে ৮ রানের লিড নিয়ে ১৮০ রানে থামে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসের টাইগারদের
১৪৪ রানের সুবাদে ১৩৭ রানের লক্ষ্য পায় নিউজিল্যান্ড।
চতুর্থ দিনে অ্যাজাজ প্যাটেল আর মিচেল
স্যান্টনারের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারিয়েছে বাংলাদেশ। কিন্তু অপরপ্রান্ত ধরে
রেখেছেন ওপেনিংয়ে নামা জাকির হাসান। চাপের মুখে থেকেও টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি
হাঁকিয়েছেন এই টাইগার ব্যাটার।
নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর
রহিম ও নাঈম হাসান, তাইজুলের সঙ্গে ছোট ছোট জুটি করে ৮৬ বলে ৫৯ রান করেন জাকির।










