লিওনেল মেসি, সার্জিও বুসকেটস ও জর্ডি আলবার পর এবার ইন্টার মিয়ামিতে যোগ দিলেন বার্সেলোনার আরেক সাবেক খেলোয়াড় লুই সুয়ারেজ। ব্রাজিলিয়ান দল গ্রেমিও থেকে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে ইন্টার মিয়ামিতে নাম লেখান ৩৬ বছর বয়সী সুয়ারেজ। আমেরিকান ক্লাবটিতে নাম লিখিয়ে তিনি বলেন, ‘মহান সব বন্ধু ও খেলোয়াড়ের সঙ্গে পুনর্মিলনীর অপেক্ষায় রয়েছি আমি।’

লিভারপুল, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ ঘুরে গ্রেমিওতে খেলা সুয়ারেজকে সই করিয়ে উচ্ছ্বসিত ইন্টার মিয়ামির চিফ বিজনেস অফিসার জাভিয়ের আসেনসি। বিবিসি