স্পেন ফুটবল ফেডারেশনের সাবেক প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস ফিফার দেয়া তিন বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আপিলে হেরে গেছেন। ফলে তিন বছর তাকে ফুটবল থেকে দূরে থাকতে হবে। যদিও এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাতে তিনি আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হতে পারবেন। গত বছর বিশ্বকাপ শিরোপা জয়ের পর নিজ দেশের খেলোয়াড় জেনিফার হারমোসোকে চুমু খেয়ে বিতর্কিত হন রুবিয়ালেস। পরবর্তী সময়ে তাকে পদত্যাগ করতে হয়। নিষিদ্ধ করে ফিফা। বিবিসি