পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এলিমিনেটর ম্যাচে আজ মুখোমুখি হবে লাহোর কালান্দার্স ও করাচি কিংস। এ ম্যাচে আজ তিন বাংলাদেশি তারকার খেলার সম্ভাবনা রয়েছে। রিশাদ হোসেন তাদের পুরনো রিক্রুট। মাঝে বাংলাদেশ দলের হয়ে খেলতে আরব আমিরাত গিয়েছিলেন। এ সময় তার জায়গায় কৃতী অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলভুক্ত করে লাহোর। পরে তারা নিয়েছে আরেক বাংলাদেশী অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। এবার জাতীয় দলের ডিউটি শেষ করে লাহোরে ফিরেছেন রিশাদও। আজ এ তিনজনই থাকতে পারেন লাহোরের একাদশে। ম্যাচটি শুরু হবে রাত ৯টায়।

সাকিব ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেও তার একাদশে থাকা নিশ্চিতই। রিশাদ তো লাহোরের হয়ে পরীক্ষিত নাম। তাদের হয়ে ৫ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছেন তিনি। মিরাজও খেলার মধ্যে আছেন।

এরই মধ্যে বুধবার প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। তারা হারিয়েছে ইসলামাবাদ ইউনাইটেডকে। আজ যারা জিতবে তারা শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ইসলামাবাদের মুখোমুখি হবে।