পার্থে
বড় ব্যবধানে পরাজিত পাকিস্তান মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দারুণ লড়াই করলেও শেষ
রক্ষা হয়নি। আজ শুক্রবার চতুর্থ দিন সফরকারীদের ৭৯ রানে হারিয়ে এক ম্যাচ হাতে
রেখেই সিরিজ নিশ্চিত করল অজিরা।
৩১৭
রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২১৯ রান তুলে জয়ের আশা জাগায় পাকিস্তান।
তখন ৫ উইকেট হাতে নিয়ে ৯৮ রান প্রয়োজন ছিল দলটির। যদিও ১৮ রানের মধ্যে পরবর্তী ৫
উইকেট হারিয়ে পরাজয়ের মুখে পড়ে পাকিস্তান। শেষ ৫ বলে ৩ উইকেট হারায় সফরকারীরা।
এর
আগে আজ সকালে ৬ উইকেটে ১৮৭ রান নিয়ে ব্যাট করতে নেমে ২৬২ রানে অলআউট হয়
অস্ট্রেলিয়া। শাহিন শাহ আফ্রিদি ও মির হামজা ৪টি করে ও আমির জামাল ২টি উইকেট নেন।
প্রথম ইনিংসে ৫৪ রানের লিড পাওয়া অজিরা প্রতিপক্ষকে ৩১৭ রানের টার্গেট দিতে সমর্থ
হয়। প্যাট কামিন্স (৫/৪৯), মিচেল স্টার্ক (৪/৫৫) ও জস হ্যাজেলউডের (১/৩৪) অনবদ্য
পেস বোলিংয়ের সামনে এই রান তাড়া করে জিততে পারেনি পাকিস্তান।
প্রথম
ইনিংসেও ৫ উইকেট নেন কামিন্স। দুই ইনিংস মিলে ৯৭ রানে ১০ উইকেট শিকার করে তিনিই
ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন।
৩
জানুয়ারি সিডনিতে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।
সংক্ষিপ্ত
স্কোর
অস্ট্রেলিয়া:
৩১৮ ও ২৬২। পাকিস্তান: ২৬৪ ও ২৩৭। ফল: অস্ট্রেলিয়া ৭৯ রানে জয়ী। ম্যান অব দ্য
ম্যাচ: প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)। সিরিজ: অস্ট্রেলিয়া ২-০তে এগিয়ে।










