পূর্ব ক্যারিবিয়ান সাগরের দ্বীপ মার্টিনিক ফ্রান্স শাসিত অঞ্চল। ফলে ফ্রান্সের ঘরোয়া ফুটবল আসর ফ্রেঞ্চ কাপে খেলার সুযোগ পায় মার্টিনিকের ক্লাব গোল্ডেন লায়ন। মার্টিনিক থেকে ফ্রান্সের লিল শহরের দূরত্ব ৮ হাজার মাইল। এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে শেষ-৬৪ রাউন্ডের ম্যাচ খেলতে ফ্রান্সে যায় গোল্ডেন লায়ন। যদিও দীর্ঘ সফর শেষে অভিজ্ঞতা মোটেও সুখকর হলো না। তারা হেরেছে ১২-০ গোলের বিশাল ব্যবধানে!

 

এ যেন ডেভিড ও গোলিয়াথের লড়াই। তবু গোল্ডেন লায়নের আশা ছিল, তারা লিলকে হারিয়ে কোনো অঘটন ঘটাবে। যদিও তেমন কিছুই ঘটল না, এমনকি তারা স্বাগতিক দলটিকে কোনো পরীক্ষার মুখেও ফেলতে পারেনি। লিল খুব সাবলীল এক জয় তুলে নেয়। হ্যাটট্রিক করেন লিলের কানাডিয়ান স্ট্রাইকার জোনাথন ডেভিড ও এডোন জেগরোভা। এছাড়া দুটি করে গোল পান ইউসুফ ইয়াজিচি ও হাকন আরনার হারাল্ডসন। লিলের হয়ে লক্ষ্যভেদ করেন তিয়াগো স্যান্টোস ও আমিনে মেসুসাও।

 

গোলমুখে লিল শট নিয়েছে মোট ৩৭ বার, বিপরীত ক্যারিবিয়ান দ্বীপের দলটি মাত্র একবার লিলের গোলমুখে শট নিতে সমর্থ হয়।