ইংলিশ
প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি টেবিলের দুই শীর্ষ দল ম্যানচেস্টার সিটি ও লিভারপুল।
সিটির মাঠ ইতিহাদের এই লড়াইয়ের ফল এবারের শিরোপার গতিপথ নির্ধারণ করে দিতে পারেন
বলে কেউ কেউ মনে করছেন। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি, তাদের চেয়ে এক
পয়েন্ট কম নিয়ে দুইয়ে লিভারপুল।
প্রিমিয়ার
লিগে গত ছয়টি শিরোপার মধ্যে পাঁচটিই জিতেছে ম্যানসিটি, বাকিটা গেছে লিভারপুলে।
২০১৭ সালে চেলসির শিরোপা জয়ের পর প্রিমিয়ার লিগের মুকুট পরেছে শুধু ম্যানসিটি ও
লিভারপুল। এই দুই দলের শ্রেষ্ঠত্বের লড়াই আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
টেবিলের
শীর্ষ দল সিটির মাঠে আজ জিতলে ২০২২ সালের মে মাসের পর প্রথমবারের মতো শীর্ষে উঠবে
লিভারপুল।
আজকের
ম্যাচ নিয়ে লিভারপুর কোচ ইয়ুর্গেন ক্লোপ বলেন, ‘আমরা সিটির কতটা কাছাকাছি যেতে
পারি, সেটা পরীক্ষার ম্যাচ নয় এটি। বরং এটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ একটি ফুটবল ম্যাচ
হিসেবে দেখছি আমরা।’
ঘরের
মাঠে টানা ২৩টি ম্যাচ জিতেছে সিটি। আজ জিতলেই সান্ডারল্যান্ডের ১৩১ বছরের পুরনো
রেকর্ড ছুঁয়ে ফেলবে তারা। ১৮৯০ থেকে ১৮৯২ সালের মধ্যবর্তী সময়ে টানা ২৪টি হোম
ম্যাচ জিতেছিল সান্ডারল্যান্ড।
সিটির
মাঠে সর্বশেষ ১৪টি ম্যাচে মাত্র একটি জিততে পেরেছে লিভারপুল। ২০১৫ সালে ক্লোপের
প্রথম সফরেই লিভারপুল ৪-১ গোলের জয় তুলে নেয়। গত মৌসুমে ইতিহাদে ৪-১ গোলে হেরেছে
অল রেডরা। আজ ফের চ্যাম্পিয়নদের মাঠে অগ্নিপরীক্ষায় নামছে ক্লোপের দল।










