মার্ভেল ও ডিসি স্টুডিওর সুপারহিট সিনেমাগুলোর বিভিন্ন চরিত্র নিয়ে নিজস্ব সমালোচনা জানিয়েছেন টাইটানিক পরিচালক জেমস ক্যামেরন। তার মতে, সিনেমা তৈরির এটি কোনো পথ নয়।

চরিত্রগুলোয় পরিপক্কতার যে অভাব দেখা যাচ্ছে, তা এ পরিচালকের আসন্ন সাই-ফাই মুভি অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটারে প্রধান দুটি চরিত্র জেক সুল্লি (স্যাম ওর্থিংটন) ও নেইতিরির (জো সালডানা) মাধ্যমে চিত্রিত হবে বলেও জানান তিনি।

দ্য ওয়ে অব ওয়াটার ২০০৯ সালের সিনেমা অ্যাভাটারের সিকুয়েল, এখানে জেক ও নেইতিরিকে পরিবার সুরক্ষিত রাখার জন্য অনেকটা পথ পাড়ি দিতে দেখা যাবে।

১৫ বছর পর এখন জো ও স্যাম বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করবেন। প্রথম সিনেমায় স্যাম তার উড়ন্ত যান থেকে লাফ দেয়, আর এমন পাগলাটে ও প্রায় আত্মঘাতী কীর্তির কারণেই ইতিহাস বদলে যায়। আর জোও লাফ দেয় এই ভেবে যে কিছু বড় বড় পাতা তার পড়ে যাওয়া থেকে ঠেকাতে বালিশ হিসেবে কাজ করবে। কিন্তু কেউ যখন বাবা-মা হয়ে যায়, তখন তো আর এভাবে ভাববে না। তাই পাঁচ সন্তানের বাবা-মা হিসেবে আমার মতে, ওইসব চরিত্র যখন পরিপক্ক হয়ে উঠবে, তখন তারা বুঝতে পারবে যে নিজেদের বেঁচে থাকার বাইরেও তাদের কিছু দায়িত্ব রয়েছে।

মার্ভেল অ্যান্ড ডিসির উদাহরণ টেনে তিনি বলেন, দর্শনীয় এসব সিনেমার চরিত্রগুলো বাস্তবে এসব সম্পর্কের স্বাদ অনুভব করে না। মার্ভেল অ্যান্ড ডিসিকে বলতে চাই, যখন এসব বড় বড় দেখার মতো সিনেমা দেখি তখন আসলে তোমাকে দেখি। চরিত্রগুলো যতই বড় হোক, মনে হবে তারা কলেজপড়ুয়া। তাদের সম্পর্ক আছে, কিন্তু বাস্তবে তা নেই আসলে।

‘যে জিনিসটা আমাদের মাটিতে নামিয়ে আনে ও শক্তি জোগায়, তা হলো ভালোবাসা ও একটি উদ্দেশ্য। সেগুলোই এসব চরিত্র অনুভব করে না। সিনেমা বানানোর এটা কোনো পথ হতে পারে না।’

মজার বিষয় হলো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের একটি অংশ সালদানা। তিনি গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ফ্র্যাঞ্চাইজিতে গামোরা চরিত্রে অভিনয় করেন। ২০২৩ সালের গ্রীষ্মে মুক্তি পেতে যাওয়া গার্ডিয়ানসের তৃতীয় পার্টেও থাকবেন সালদানা।

এর আগে মার্টিন স্করসেস ও ফ্রান্সিস ফোর্ড কপোলার মতো বেশকিছু নির্মাতাও সুপারহিরো সিনেমাগুলোকে ‘থিম পার্ক’ ও ‘জঘন্য’ তকমা দেন।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস