ভারতে এ মাসে মুক্তি পেয়েছে দুটি বড় সিনেমা। তবে দুটি দুই ভিন্ন ইন্ডাস্ট্রির। বলিউডে মুক্তি পেয়েছে হৃতিক রোশন অভিনীত ‘ওয়ার টু’। সিনেমাটি পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। তামিল ইন্ডাস্ট্রিতে মুক্তি পেয়েছে লোকেশ কনগরাজ পরিচালিত ‘কুলি’। সিনেমাটিতে অভিনয় করেছেন রজনীকান্ত। ভারত থেকে কুলি আয় করেছে ২৬০ কোটি রুপির বেশি। অন্যদিকে ওয়ার টু আয় করেছে ২০১ কোটি রুপির কিছু বেশি।

গতকালের হিসাব অনুসারে কুলি ভারতের বক্স অফিসে আয় করেছে ২ কোটি ৬৪ লাখ কোটি রুপি। তবে মোট আয়ের ক্ষেত্রে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে পার্থক্য আছে। কোনোটি বলছে নেট ২২২ কোটি রুপি, কোনোটি বলছে গ্রস আয় ২৬৬ কোটি রুপি। সব মিলিয়ে বলা যায় সিনেমাটি ভারত থেকে ২৬০ কোটি রুপির বেশি আয় করেছে। এছাড়া আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটি আয় করেছে ১৯০ কোটি রুপির মতো। সব মিলিয়ে কুলির বৈশ্বিক আয় ৪৫০ কোটি রুপির কাছাকাছি।

এদিকে হৃতিক রোশন অভিনীত ওয়ার টু আয় করেছে ২০১ কোটি রুপি। সাচনিল্কের দেয়া তথ্য অনুসারে ওয়ার টু ৮ম দিনে আয় করেছে ২ কোটি ৯ লাখ রুপি। রোববার সিনেমাটি আয় করেছিল ৩২ কোটি রুপি। এর পরই আয় নেমে যায় এবং তা এক অংকের ঘরে চলে আসে। তার পরও সব মিলিয়ে সিনেমাটি ভারত থেকে আয় করেছে ২০১ কোটি রুপি। অর্থাৎ সিনেমাটি ২০০ কোটির ক্লাবে ঢুকেছে।

কুলির জনপ্রিয়তার কারণে ওয়ার টু ভালো ব্যবসা করতে পারছে না এমন কথা বলছেন অনেকে। কিন্তু বস্তুত কুলির আয় খুব বেশি না। ওয়ার ভারত থেকে আয় করেছে ২০১ কোটি রুপি। ভারতে কুলির নেট আয় ২২২ কোটি রুপির মতো। ওয়ারে তারকা হিসেবে আছেন হৃতিক ও জুনিয়র এনটিআর। কুলিতে রজনীকান্তের সঙ্গে আছেন নাগার্জুন, উপেন্দ্র। ক্যামিও করেছেন আমির খান।

তবে সব মিলিয়ে কুলিই এগিয়ে আছে। ভারতের বাইরে থেকে কুলি আয় করেছে অনেক বেশি। ভারতের বাইরে ওয়ার টু আয় করেছে ১০০ কোটি রুপির কিছু বেশি। সম মিলিয়ে ‘ওয়ার টু’র বৈশ্বিক আয় ৩০০ কোটি রুপি আর কুলির বৈশ্বিক আয় ৪৫০ কোটি রুপির কাছাকাছি। ১৫০ কোটি রুপি এগিয়ে আছে কুলি।

সূত্র: সাচনিল্ক