চমক দেখিয়ে চলছে হলিউড অ্যানিমেশন সিনেমা ইনসাইড আউট টু। মুক্তির পঞ্চম সপ্তাহের পরও ঝুলিতে আয় দাঁড়িয়েছে ১৩৫ কোটি ডলার। এর মধ্যে সর্বকালের সেরা অ্যানিমেটেড সিনেমার তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে সিনেমাটি। সর্বকালের ব্যবসাসফল সিনেমার তালিকায় রয়েছে ১৭তম স্থানে। এখানেই শেষ নয়। ২০২৪ সালের এখন পর্যন্ত শতকোটি ডলার আয়ের মাইলফলক অতিক্রম করা একমাত্র সিনেমা ইনসাইড আউট টু। আগামী ১ আগস্ট সিনেমাটি জাপানে মুক্তি পাবে।