কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসানোর মধ্য দিয়ে গতকাল ফুল বিজু উদযাপন করেছে চাকমা জনগোষ্ঠীর মানুষেরা। এছাড়া ত্রিপুরা, তঞ্চঙ্গ্যাসহ অন্য জনগোষ্ঠীর তরুণ-তরুণী, নর-নারীরাও ফুল ভাসানোর মধ্য দিয়ে এ উৎসব উদযাপন করেছেন। মঙ্গল কামনা করেছেন পৃথিবী ও মানুষের জন্য। পানিতে ফুল ভাসানোর মাধ্যমে পুরনো বছরের দুঃখ-বেদনা ভাসিয়ে দিয়ে নতুন দিনের সম্ভাবনার আলো জ্বালায় পাহাড়ের মানুষ। এর মাধ্যমে পুরনো দিনের বেদনা ভুলে নতুন দিনের প্রত্যয়ের কথা জানায় ফুল ভাসাতে আসা পাহাড়ি তরুণ-তরুণীরা। এরপর বাড়ি গিয়ে বয়োজ্যেষ্ঠদের স্নান করান তারা।
হ্রদের জলে ভাসল মঙ্গল কামনার ফুল
কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসানোর মধ্য দিয়ে গতকাল ফুল বিজু উদযাপন করেছে চাকমা জনগোষ্ঠীর মানুষেরা।










