মার্টিন স্করসেসির ‘‌কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ প্রিমিয়ার হবে কান চলচ্চিত্র উৎসবে। এর আগে ১৯৭৬ সালে তার ‘‌ট্যাক্সি ড্রাইভার’ প্রিমিয়ার হয়েছিল কানে। তবে এটিই প্রথম নয়। ১৯৭৪ সালে  ‘‌মিন স্ট্রিটস’ প্রিমিয়ার হয়েছিল। সিনেমাটি কেউ প্রচার করবে তা ভাবেননি স্করসেসি। এমন একটি সিনেমা কানে প্রদর্শিত হওয়া নিয়ে তিনি উচ্ছ্বসিত ছিলেন। এ বছর আবার কানে ফিরছেন স্করসেসি। কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন প্রিমিয়ার হবে ২০ মে।