জনপ্রিয় অ্যানিমে সিরিজ ডোরেমন। হিন্দি ডাবিংয়ের কারণে ডোরেমন ভারত ও বাংলাদেশে জনপ্রিয়। সম্প্রতি ডোরেমন চরিত্রটির কণ্ঠশিল্পী নোবুয়ো ওইয়ামা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে, বার্ধক্যজনিত কারণেই মারা গেছেন তিনি। নোবুয়ো প্রায় ২৫ বছর ডোরেমনে কণ্ঠ দিয়েছেন। ২৯ সেপ্টেম্বর মারা গেলেও এ খবর প্রকাশ হতে দেরি হয়েছে। তার শেষকৃত্যেও ছিলেন কেবল ঘনিষ্ঠজনরা।