বলিউডের ভার্সেটাইল অভিনেত্রী তাপসী পান্নু। ২০২১ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় ড্রামা থ্রিলার সিনেমা ‘হাসিনা দিলরুবা’। সিনেমাটি সে সময় দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়।
এবার এ সিনেমার সিকুয়াল আসছে। সিনেমার নাম ‘ফির আয়ি হাসিন দিলরুবা’। এটি পরিচালনা করেছেন জয়প্রদ দেশাই ও এর গল্প লিখেছেন কণিকা ধিল্লন। এবারো স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিক্রান্ত ম্যাসি ও তাপসীকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস










