দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী মিতালী মুখার্জি। তার নামে বাংলাদেশে চালু হলো একটি অডিও স্টুডিও। এর নাম মিতালী প্র্যাকটিস প্যাড অ্যান্ড স্টুডিও। রাজধানীর মগবাজারে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে গত মঙ্গলবার যাত্রা করল এটি। মিতালী মুখার্জি মুম্বাই থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এসএ টিভির ব্যাংকার্স ভয়েস রিয়েলিটি শো‌র আয়োজক বিপ্লব রহমান।